Showing posts with label ইন্টারনেট আয়. Show all posts
Showing posts with label ইন্টারনেট আয়. Show all posts

বাংলাদেশীদের জন্যে এডসেন্স নিয়ে আসছে বেশ কিছু সুখবর !

Thursday, February 23, 2012 0 মন্তব্য(সমূহ)

বাংলাদেশী এডসেন্স পাবলিশাররা আর মাত্র দুই মাসের মধ্যে দারুন দুইটি সু্যোগ পেতে যাচ্ছেন। প্রথম টি হল এডসেন্স ফর মোবাইল। আমাদের দেশের এডসেন্স পাবলিশাররা তাদের ওয়াপ সাইটে এডস দিতে পারতেন না কিন্তু ১লা মে থেকে তারা এই সুযোগ পেতে যাচ্ছেন। আর ঐ দিনই বন্ধ হয়ে যাবে গুগলের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান এডমোব। এডমোব পাবলিশাররা তাদের এডসেন্স একাউন্টে রি-ডাইরেক্ট হয়ে যাবেন আর যেসব এডমোব পাবলিশারদের এডসেন্স একাউন্ট নাই তারা তাদের ওয়াপ সাইটে আর বিজ্ঞাপন দিতে পারবেন না। বর্তমানে এডমোব দু রকম ভাবে পেমেন্ট করে থাকে। পেপাল এবং ব্যাংকের মাধ্যমে তারা পেমেন্ট করে । আর যেহেতু এডমোব থাকছেনা তাই গুগল পেপাল বাদ দিয়ে দিবে। আরেক কারন হল পেপাল গুগলের এক নাম্বার অপছন্দের তালিকায় আছে। তাই যারা এডমোব থেকে এডসেন্সে লিংকেড হয়ে যাবেন তাদের পেমেন্ট এর কথা বিবেচনা করে গুগল এডসেন্স তাদের পেমেন্ট সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আর সুযোগে আমরা পেয়ে যাব ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অর্থ উত্তোলনের সুবিধা। আপাতত যারা এডমোব থেকে এডসেন্সে লিংকেড হবেন তারা এ সুবিধা পাবেন।এবং পরবর্তিতে সকল বাংলাদেশী পাবলিশাররা এই সুবিধা গ্রহন করতে পারবেন। আমদের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বছরের পর বছর এডসেন্সের কাছে দাবি জানিয়ে আসতেছিলাম আমরা। আর আজ আমরা ওয়েস্টার্ন ইউনিয়ন পেমেন্টস থেকে মাত্র দুই মাসের ব্যবধানে আছি। ব্যাংকের মাধ্যমে এডসেন্সের অর্থ উত্তোলন করা যে কি কষ্টের, সেটা এডসেন্স পাবলিশাররা ছাড়া মনে হয় কেউ অনুভব করতে পারবেনা। তাই গুগল এডসেন্স টীমকে জানাই আমাদের পক্ষ থেকে প্রান ঢালা অভিনন্দন এবং ভালবাসা। আমি যেদিন এডসেন্স একাউন্ট পেয়েছিলাম সেদিন মনে হয়েছিল ,আমি ডিভি লটারি পেয়ে গেছি। এডসেন্স একাউন্ট না পেলে হয়ত আজকের এই পর্যায়ে থাকতে পারতাম না। অনেক আগেই পিটিসি বা ডুল্যান্সারের খপ্পরে পড়ে ঝরে যেতাম অনলাইন জগৎ থেকে…

ইন্টারনেট থেকে টাকা আয়ের কয়েকটি উপায় -১

Tuesday, February 21, 2012 0 মন্তব্য(সমূহ)

ইন্টারনেট থেকে টাকা আয় নিয়ে অনেক গুঞ্জন শোনা যায় পোস্ট দেখা যায় । সত্যি ইন্টারনেট থেকে টাকা আয় করা যায় ?
হ্যাঁ যায় তবে স্বপ্নের মত আয় করা যায়না । অনেক শ্রম করে আয় করতে হয় । নবাবের অলসের মত শুয়ে শুয়ে ডলার তো দূরের কথা , এক কাপ চা ও আপনাকে কেউ দিবেনা । নিজেকে প্রস্তুত করা একান্ত প্রয়োজন । আপনাকে বেছে নিতে হবে কোন পথে আপনি এগুবেন । ইন্টারনেট থেকে আয়ের অনেক পথ আছে । আবার প্রতারক ফাঁদ ও আছে । তাই সাবধানতার সাথে বুঝে শুনে আপনাকে পথ চলতে হবে ।
আমি এখানে আপনাদের কিছু সঠিক পথ দেখানোর চেষ্টা করব । তবে এক ক্লিকে ১ কোটি ডলার বা সাইন আপ করেই ৫০ হাজার ডলার নিয়ে নিন । এমন কিছু এখানে পাবেন না । যারা রাতারাতি বড় লোক হতে চান তারা মূল্যবান সময় নষ্ট করবেন না আমার পোস্ট পড়ে ।
প্রথমে টাকা উত্তলনের বিষয়ে আলোচনা করব । কারন এটি সবচেয়ে গুরুত্ব পূর্ণ ।
টাকা উত্তলন – টাকা উত্তলনের কয়েকটি পথ আছে
1. Check
2. Pioneer Debt Master Card
3. Money Bookers
4. Western union
5. Bank Wire Transfer
6. Visa Card
এগুলো ছাড়া অন্যান্য ক্রেডিট দেবিড কার্ড দিয়েও টাকা আনতে পারবেন । এখানে বোঝার বিষয় হচ্ছে । একএকটি প্রতিষ্ঠান এক একেক পথে টাকা পাঠায় । যেমন কিছু সাইট আছে যারা পে পেইলে টাকা প্রদান করে থাকে । কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পেপেইল আমাদের জন্য ভালো বন্ধু নয় ।কারন বাংলাদেশ মানি লন্ডারিং আইনে পেপেইল সাপোর্ট করেনা ।
কিছু প্রতিষ্ঠান থেকে আপনি চেক পেতে পারেন যেমন গুগল । আপনি যদি গুগল এড সেন্সে কাজ করেন । চেকের মাধ্যমে টাকা পাবেন ।
এক কথায় পে পেইল ছাড়া সবগুলো আমাদের দেশের জন্য সহায়ক ।
কাজ শুরুর পূর্বেই আপনি জেনে নিবেন কোন পথে টাকা নিয়ে আসা আপনার জন্য সহায়ক হবে । আপনার জন্য সহায়ক প্রতিষ্ঠানে কাজ করা আপনার জন্য ভালো হবে ।
টাকা আয়ের কয়েকটি পথ –
১। আপনার সাইটে বিজ্ঞাপন প্রদর্শন করিয়ে ।
২। ফ্রিলান্সি (Freelancing )
৩। গ্রাফিক্স কমপিটিশন (Graphice Competition )
৪। www.bidvertiser.com
৫। টেমপ্লেট বিক্রয় ।
৬। গ্রাফিক্স ডিজাইন বিক্রয় ।
৭। এনিমেশন বিক্রয় ।
৮। ভিডিও ফুটেজ বিক্রি করে ।
৯। টেকস লিংক সংযোগ করে (Text-link-ads )
১০। আর্টিকেল লিখে বা রিভিউ লিখে ।
ইত্যাদি পথ রয়েছে । বিজ্ঞাপন দেখে , সাইন আপ করে , এস এম এস করে এগুলো আমি অনিশ্চিত । যাই হোক আজ এ পর্যন্ত । আগামিতে আয় শুরু করার পদ্ধতি জানার চেষ্টা করব ।

 
বাংলা টিউটেরিয়াল © 2011 | Designed by Interline Cruises, in collaboration with Interline Discounts, Travel Tips and Movie Tickets