আকাশ থেকে বল পড়লো নামিবিয়ায়

Saturday, December 24, 2011 0 মন্তব্য(সমূহ)

undefinedআকাশ থেকে বিশাল আকারের একটি ধাতব বল পড়েছে নামিবিয়ায়। এ বলটি কিভাবে আকাশ থেকে পড়ল বা এ বলটির উৎস কোথায় তা জানতে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি‘র গবেষকরা কাজ করছেন। খবর ওয়াশিংটন পোস্ট-এর।

১.১ মিটার পরিধির ফাঁপা এ গোলকটি নামিবিয়ার রাজধানী থেকে ৭৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে পড়েছে।

নামিবিয়ার ফরেনসিক বিশেষজ্ঞ পল লুডিক জানিয়েছেন, বলটি মাটিতে পড়ার আগে স্থানীয়রা কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। ৩৫ সেন্টিমিটার ব্যাসের এ বলটির পৃষ্ঠ এবড়োথেবড়ো এবং একসঙ্গে দুটি অংশ জোড়া লাগনো। তবে, এ বলটি চেনা ধাতুর তৈরি এবং ওজন ৬ কেজি। এ বলটি পড়ার পর ৩৩ সেন্টিমিটার গভীর এবং ৩.৮ মিটার প্রসস্ত গর্ত তৈরি হয়েছে তবে এটি পাওয়া গেছে গর্ত থেকে ১৮ মিটার দূরে।

গত কয়েক দশকে এরকম বল আফ্রিকার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় পড়ার ঘটনা ইন্টারনেট সার্চে পাওয়া গেছে।

আকাশ থেকে পড়া এ বলটি বিস্ফোরক না হলেও এর রহস্যময়তা নিয়ে তদন্ত চলছে বলেই জানা গেছে।

আসছে গ্র্যান্ড থেফট অটো ভি-এর ৫ম সংস্করণ

0 মন্তব্য(সমূহ)


undefinedগেম নির্মাতা রকস্টার তাদের জনপ্রিয় গেম গ্রান্ড থেফট অটো ভি-এর পঞ্চম সংস্করণের ট্রেলার উন্মুক্ত করেছে। নতুন গেমটিতে শহর হিসেবে ব্যবহার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসকে। খবর বিবিসি অনলাইন-এর।

গেমটির নতুন ট্রেলার মাত্রই ১ মিনিটের। তাতেই মুখোশধারী গানমেন, কার চেজ, গাড়িতে বিস্ফোরণ ঘটানো এবং নারীসঙ্গীর বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে।

গ্রান্ড থেফট অটো ভি-এর চতুর্থ সংস্করণটি কেবল যুক্তরাজ্যেই ৯ লাখ ২৬ হাজার কপি বিক্রি হয়েছিলো। গেমটিতে অতিরিক্ত সংঘর্ষ দৃশ্য থাকায় সমালোচনাও কুড়িয়েছে গেম বোদ্ধাদের।

শক্তিশালী ক্রিমিনাল আর স্নায়ুক্ষয়ী সংঘর্ষে গেম হিসেবে গ্রান্ড থেফট অটো ভি এবারও জনপ্রিয়তা পাবে বলেই গেমবোদ্ধারা মন্তব্য করেছেন । এখন কেবল ট্রেলার ছাড়লেও নতুন সংস্করণটি কবে নাগাদ মুক্তি পাবে সে বিষয়ে মুখ খোলেনি রকস্টার কর্তৃপক্ষ।

নতুন গেম বাজারে আসছে এমন গুজব আগেই ছড়িয়েছিলো। নতুন গেম উপলক্ষে গেমিং হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে সনি এবং মাইক্রোসফটের নতুন ডিভাইসেরও গুজব ছড়িয়েছিলো। কিন্তু গেমিং ডিভাইসের কোনো তথ্য না প্রকাশ পেলেও নতুন ট্রেলার উন্মুক্ত করে রকস্টার কর্তৃপক্ষ গ্র্যান্ড থেফট অটো ভি-এর পঞ্চম সংস্করণের তথ্য জানিয়েছে।

পুরোনো গেমিং ডিভাইস ব্যবহার করেও গেমটি খেলা যাবে বলে গেম নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে।

শুরুর কথা...

Thursday, December 15, 2011 0 মন্তব্য(সমূহ)


ব্লগে আমার এটাই প্রথম লেখনি। অভ্যাস নেই মোটেও, তবুও ব্যর্থ চেষ্টার ফসল হিসাবে যা উৎপাদিত হবে তা আমার একান্তই উর্বর মস্তিষ্কের কারসাজি! যদি আমার কোন পোষ্ট কারো মনে আঘাত হানে তবে আমি তার কাছে অগ্রিম ক্ষমা পার্থনা করছি।


আপনি যদি এখানে উচ্চমার্গীয় সাহিত্যকর্ম, মূল্যবান ভাবনা আর প্রয়োজনীয় কোন তথ্যের খোঁজে এসে থাকেন, নিশ্চিতভাবেই হতাশ হবেন। এই ব্লগটা খুব সাদামাটা একটা ছেলের খুব সাদামাটা লেখনীর আঁচড়ে, মস্তিষ্কের ভেতর থেকে বেরিয়ে আসা জঞ্জালগুলোর সংরক্ষণস্থল মাত্র। এখানকার কোন কিছু যদি আপনার ভালো লেগেই যায়, সেটা হবে তার প্রাপ্তির খাতায় একটি সংযোজন। তবে, এসেই যখন পড়েছেন, 'আমার স্বপ্নময় জগতে' আপনাকে স্বাগতম!


 
বাংলা টিউটেরিয়াল © 2011 | Designed by Interline Cruises, in collaboration with Interline Discounts, Travel Tips and Movie Tickets