Showing posts with label ইন্টারনেট টিপস্. Show all posts
Showing posts with label ইন্টারনেট টিপস্. Show all posts

এলার্ট পে এখন বাংলাদেশে

Thursday, February 23, 2012 0 মন্তব্য(সমূহ)


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে হাজির হলাম।

অনলাইনে কাজ করেন অথচ এলার্ট পে কিংবা পেপাল এর নাম জানে না কিংবা শুনে নি এমন মানুষ খুজে পাত্তয়া দায় না। নানা বিধ কারণে অনলাইনে পেমেন্ট পেতে ফ্রিল্যান্সারদের ভোগান্তির মধ্যে থাকতে হয়েছে। কেননা বাংলাদেশে এই দুটি জনপ্রিয় অনলাইন অর্থ লেনদেনের মাধ্যম আপাতত দৃষ্টিতে বন্ধ। বহু আলোচনা সমালোচনা আবেদন নিবেদনের পর আগামী সেপ্টেম্বর মাসের দিকে বাংলাদেশে পেপাল আসার কথা রয়েছে। তারই আগে বাংলাদেশে এলার্ট পে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করে দিয়েছে আজ হতে। বেসিস সফটএক্সপো ২০১২ প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে এলার্টপে।  এবিষয়ে ইউটিউবে একটি ভিডিত্ত পোস্ট করা হয়েছে এলার্ট পে বিজনেস ম্যানেজার  ক্রিস টিসদল  বার্তা দিয়ে।
ভিডিও টি দেখুন ঃ http://www.youtube.com/watch?v=VT27DbgVvrg
এ নিয়ে বাংলাদেশী একটি প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। BASIS Soft Expo 2012, Booth No. M4. এ আজ এর সিস্টেম এডমিন তানভীর আহমেদের সাথে কথা বলা হলে তিনি আশা ব্যক্ত করেন এভাবে ” বাংলাদেশে অনেকেই আছেন যারা তাদের এলার্ট পে ডলার নিয়ে আসতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আমরা বিদেশ থেকে কাজ করে উপার্জিত টাকা সরাসরি  ব্যাংক অ্যাকাউন্ট এ জমা করার জন্য সাহায্য সহযোগিতা করতে চাই অত্যন্ত স্বল্প খরচে।” ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য মাত্র ২৪০ টাকা খরচ হবে প্রতিবারে। আর এলার্ট পে পিপেইড ডেবিট কার্ডে জমা করার জন্য মাত্র ১ ডলার খরচ হবে এবং এলার্ট পে একাউন্ট এ টাকা জমা করতে ২.৫% + ০.২৫ ডলার ব্যয় হবে প্রতিবারে।  এখন এলার্ট পে  www.alertpay.com/bangladesh  বাংলাদেশের নাম সারা বিশ্বে অনলাইন জগতে নতুন মাত্রা সংযোজন করেছে। এ নিয়ে সকলেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে উচ্ছাস প্রকাশ করে নানা মন্তব্য করছেন। এলার্ট পের পরে পেপালের অপেক্ষায় বাংলাদেশ। বাংলাদেশে এলার্ট পে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে Casada Technology Bangladesh Ltd.
BASIS Soft Expo 2012, Booth No. M4 এর কিছু ছবি Chris Tisdall. এর সঙ্গে
আর জাদের এলার্ট পে অ্যাকাউন্ট নাই তারা এই লিঙ্ক এ ক্লিক করে আজ এ অ্যাকাউন্ট বানিয়ে নিন।
(অ্যাকাউন্ট করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন। বেস কাজ সেশ…..)
সবাই ভাল থাখবেন।

ইন্টারনেটের ভাইরাস থেকে মুক্ত থাকুন কোনো প্রকার এন্টিভাইরাস ছাড়াই

Tuesday, February 21, 2012 0 মন্তব্য(সমূহ)

প্রতিটি মানুষের জীবনেই একটি বিশেষ দিন থাকে,আমার জীবনেও আজকের দিনটি একটি বিশেষ দিন। আর এই দিনেই  লিখতে বসলাম,ইন্টারনেট এর ভাইরাস থেকে মুক্ত থাকা প্রসঙ্গে।তো আসুন শুরু করা যাক।
এমন যদি হয় আপনি কোনো সাইটের পেজ খুললেন যেখানে ভাইরাস আছে।এমতাবস্থায় কেউ আপনার পেজটি ব্লক করে আপনাকে সতর্ক করে দিল এই warning দেখিয়ে যে,উক্ত পেজে ভাইরাস আছে,তাহলে কেমন হয়?নিশ্চয়ই ভালো।বন্ধুরা,এমনই কাজ করছে একটি ব্রাউজার প্লাগ-ইন,যার নাম Web of Trust বা সংক্ষেপে WOT ।
যা করতে হবেঃ প্রথমে www.mywot.com সাইটে যান।

DOWNLOAD FREE ADD ON       বাটনে ক্লিক করুন
একটি পেজ আসবে।যারা মজিলা ইউজ করেন তারা এখান থেকে free download for firefox বাটনে ক্লিক করুন।internet explorer এবং google chrome ব্যবহারকারীরা তাদের ব্রাউজার সংশ্লিষ্ট বাটন দেখতে পাবেন।মজিলা ব্যবহারকারীরা এরপর এডঅন উইন্ডোতে wot প্লাগইনটি পাবেন।
সঠিকভাবে ডাউনলোড ও ইন্সটল করার পরে একটি ব্রাউজার উইন্ডো আসবে যা ব্যবহার করে WOT এর সেটিংস পরিবর্তন করা যাবে।তবে এখানে বাই ডিফল্ট যা সিলেক্ট করা আছে তাই যথেষ্ট।
আপনার পছন্দমতো সেটিংস বেছে নিয়ে next করলে একটি রেজিষ্ট্রেশন ফর্ম পাবেন।এটি ফিলআপ করে finish করুন।এবার ব্রাউজারের লোকেশনবারের কাছে একটি আইকন আসবে।
আপনার ভিজিটকৃত সাইটটি নিরাপদ হলে এর রঙ হবে সবুজ।

যদি ভাইরাসযুক্ত কোনো সাইটে আপনি এক্সেস করতে যান তাহলে এটি আপনার পেজটি সাময়িকভাবে ব্লক করে আপনাকে জানিয়ে দেবে WARNING এর মাধ্যমে যে,উক্ত সাইটটি আপনার জন্য ঝুকিপূর্ণ।

তারপরেও যদি আপনি সাইটটিতে প্রবেশ করতে চান তবে ignore warning and go to the site এ ক্লিক করলেই হবে(এক্ষেত্রে জেনেশুনে বিশ করেছি পান টাইপ ব্যাপার আর কি)
এছাড়াও আপনি গুগল,ইয়াহু অথবা বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে কোনো কিছু সার্চ করলে যেসকল সাইটের নাম লিস্ট আকারে পাবেন তাদের মধ্যে কোনগুলো নিরাপদ বা অনিরাপদ তাও জানতে পারবেন সাইটের নামের পাশের wot চিহ্ন দেখে।অবশ্য এজন্য আপনাকে এডঅন ইন্সটলের পরে নেট থেকে সেটিংস ঠিক করে সার্চ ইঞ্জিনের রেজাল্টের উপর রেটিং করার অপশনটি এনাবল করতে হবে।

উপরের চিত্রে দেখুন,সার্চ ইঞ্জিনের সার্চ করে পাওয়া বিভিন্ন সাইটের নামের পাশে বিভিন্ন রঙের গোলাকার wot চিহ্ন আছে।সবুজগুলো সাইটের নিরাপদ,লালগুলো সাইটের খুব ঝুকিপূর্ণ অবস্থা প্রকাশ করে।হলুদগুলোও বেশ ঝুকিপূর্ণ তবে তা লালগুলোর চেয়ে কিছুটা কম।
এবার আপনিই বলুন নেটের ভাইরাস থেকে আপনি আপনার পিসিকে নিরাপদ রাখতে পারবেন কিনা,সবাইকে ধন্যবাদ।

একাধিক একাউন্ট থেকে ইয়াহুতে চ্যাট

Wednesday, February 15, 2012 0 মন্তব্য(সমূহ)


আমারা সবাই মোটামুটি ইয়াহু ম্যাসেঞ্জারে চ্যাট করি কিন্তু ইয়াহুতে একসাথে একাধিক একউন্টে চ্যাট করা সম্ভব হয় না। সফটওয়্যার নিয়ে ঘাটা ঘাটি করতে করতে ফ্রীওয়্যার একটি পেয়ে গেলাম। এটি দারুন কাজ করে। আপনি এটি দিয়ে একসাথে একাধিক ইয়াহু একাউন্টে লগ ইন করে চ্যাট করতে পারবেন। মাত্র ৫২ কিলোবাইট এই ফ্রীওয়্যারটি ডাউনলোড করে .exe ফাইলটা সেটআপ করুন। তারপর ইয়াহুর আইকোনে যতখুশি ততবার ওপেন করে আপনার একধিক একাউন্টে প্রবেশ করুন। ডাউনলোড করুন এখান থেকে

হার্ডড্রাইভ থেকে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করুন

0 মন্তব্য(সমূহ)


যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা কম বেশী বিভিন্ন এড-অন্স ব্যবহার করে থাকেন। কোন প্রয়োজনে অন্য কারো কম্পিউটারে এড-অন্সগুলো ইনষ্টল করতে বা নতুন করে অপারেটং সিস্টম ইনষ্টল করার পরে ফায়ারফক্স ইনষ্টল করলে পূর্বের সবগুলো এড-অন্স ইনস্টল করার প্রয়োজন হয়। তখন আপনাকে আবার নতুন করে উক্ত এড-অন্সের ওয়েবসাইটগুলো হতে খুঁজে এক এক করে ইনষ্টল করতে হবে। যা সময় সাপেক্ষ এবং ঝামেলার। কিন্তু আপনি যদি এড-অন্সগুলো আপনার কম্পিউটারের হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখেন তাহলে পরবর্তীতে হার্ডড্রাইভ থেকেই সহজে ইনষ্টল করতে পারবেন। এজন্য .xpi এড-অন্সগুলো নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড করুন। এবার এড-অন্স ইনষ্টল করেত ফায়ারফক্সের File>Open File (Ctrl+O চেপে) এ ক্লিক করে আপনার পছন্দের এড-অন্স খুলুন এবং স্বাভাবিকভাবে ইনষ্টল করুন। আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ না থাকলেও আপনি এভাবে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করতে পারবেন।

 
বাংলা টিউটেরিয়াল © 2011 | Designed by Interline Cruises, in collaboration with Interline Discounts, Travel Tips and Movie Tickets