ডাউনলোড করুন দ্রুতগতির ফ্রি পিডিএফ রিডার

Wednesday, February 15, 2012 0 মন্তব্য(সমূহ)

পিডিএফ(PDF) একটি জনপ্রিয় এবং প্রয়োজনীয় ফাইল ফরমেট । পিডিএফ ফাইল ওপেন করার জন্য আমরা সাধারনত Adobe Acrobat 
Reader
ব্যবহার করে থাকি । Acrobat Reader পিসিতে অনেক জায়গা নেয় এবং পিডিএফ ফাইল খুলতে অনেক সময় লাগে । এ সমস্যা
এড়াতে www.foxitsoftware.com ওয়েব সাইট থেকে Foxit Reader সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে নিন । এটি আকারে খুব ছোট এবং
ইন্সটল হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে । পিডিএফ ফাইল খোলা যায় খুব দ্রুত । তাই দেরি না করে এখনই ডাউনলোড করে নিন এই ফ্রি 
সফটওয়্যারটি ...

হার্ডড্রাইভ থেকে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করুন

0 মন্তব্য(সমূহ)


যারা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা কম বেশী বিভিন্ন এড-অন্স ব্যবহার করে থাকেন। কোন প্রয়োজনে অন্য কারো কম্পিউটারে এড-অন্সগুলো ইনষ্টল করতে বা নতুন করে অপারেটং সিস্টম ইনষ্টল করার পরে ফায়ারফক্স ইনষ্টল করলে পূর্বের সবগুলো এড-অন্স ইনস্টল করার প্রয়োজন হয়। তখন আপনাকে আবার নতুন করে উক্ত এড-অন্সের ওয়েবসাইটগুলো হতে খুঁজে এক এক করে ইনষ্টল করতে হবে। যা সময় সাপেক্ষ এবং ঝামেলার। কিন্তু আপনি যদি এড-অন্সগুলো আপনার কম্পিউটারের হার্ডড্রাইভে ডাউনলোড করে রাখেন তাহলে পরবর্তীতে হার্ডড্রাইভ থেকেই সহজে ইনষ্টল করতে পারবেন। এজন্য .xpi এড-অন্সগুলো নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড করুন। এবার এড-অন্স ইনষ্টল করেত ফায়ারফক্সের File>Open File (Ctrl+O চেপে) এ ক্লিক করে আপনার পছন্দের এড-অন্স খুলুন এবং স্বাভাবিকভাবে ইনষ্টল করুন। আপনার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ না থাকলেও আপনি এভাবে ফায়ারফক্সের এড-অন্স ইনষ্টল করতে পারবেন।

ইচ্ছে মত বদলে ফেলুন আপনার ড্রাইভের আইকন

0 মন্তব্য(সমূহ)


ড্রাইভের আইকন চেঞ্জ করার জন্য প্রয়োজন Autorun.inf ফাইল এবং আপনার পছন্দ মত একটি আইকন।
ধরুন আপনার আইকনটির নাম MY ICON
এবার Autorun.inf ফাইল তৈরি করার জন্য একটি নোটপ্যাড খুলে নিচের সংকেত গুলো লিখুন এবং
 
[autorun]
ICON=MY ICON.ico
***********************


Autorun.inf  নামে সেভ করুন।
দেখবেন Autorun.inf ফাইল তৈরি হয়েগেছে।
এবার আপনার পছন্দের আইকন এবং autorun ফাইলটি আপনার পছন্দের ড্রাইভে পেষ্ট করুন।
ফাইল দুটি হিভেন করে কম্পিউটার রিস্টাট করলে দেখবেন আপনার ড্রাইভের আইকন চেঞ্জ হয়েগেছে।
এভাবে আপনার সব ড্রাইভের আইকন ইচ্ছে মত চেঞ্জ করতে পারেন।

SHINE LAB

Wednesday, January 4, 2012 0 মন্তব্য(সমূহ)

 
বাংলা টিউটেরিয়াল © 2011 | Designed by Interline Cruises, in collaboration with Interline Discounts, Travel Tips and Movie Tickets