আকাশ থেকে বল পড়লো নামিবিয়ায়

Saturday, December 24, 2011

undefinedআকাশ থেকে বিশাল আকারের একটি ধাতব বল পড়েছে নামিবিয়ায়। এ বলটি কিভাবে আকাশ থেকে পড়ল বা এ বলটির উৎস কোথায় তা জানতে নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি‘র গবেষকরা কাজ করছেন। খবর ওয়াশিংটন পোস্ট-এর।

১.১ মিটার পরিধির ফাঁপা এ গোলকটি নামিবিয়ার রাজধানী থেকে ৭৫০ কিলোমিটার দূরের একটি গ্রামে পড়েছে।

নামিবিয়ার ফরেনসিক বিশেষজ্ঞ পল লুডিক জানিয়েছেন, বলটি মাটিতে পড়ার আগে স্থানীয়রা কয়েকবার বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। ৩৫ সেন্টিমিটার ব্যাসের এ বলটির পৃষ্ঠ এবড়োথেবড়ো এবং একসঙ্গে দুটি অংশ জোড়া লাগনো। তবে, এ বলটি চেনা ধাতুর তৈরি এবং ওজন ৬ কেজি। এ বলটি পড়ার পর ৩৩ সেন্টিমিটার গভীর এবং ৩.৮ মিটার প্রসস্ত গর্ত তৈরি হয়েছে তবে এটি পাওয়া গেছে গর্ত থেকে ১৮ মিটার দূরে।

গত কয়েক দশকে এরকম বল আফ্রিকার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আমেরিকায় পড়ার ঘটনা ইন্টারনেট সার্চে পাওয়া গেছে।

আকাশ থেকে পড়া এ বলটি বিস্ফোরক না হলেও এর রহস্যময়তা নিয়ে তদন্ত চলছে বলেই জানা গেছে।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

 
বাংলা টিউটেরিয়াল © 2011 | Designed by Interline Cruises, in collaboration with Interline Discounts, Travel Tips and Movie Tickets